কেনাকাটার ভিডিও প্লাটফর্ম ‘শপলুপ’ চালু করলো গুগল

১৮ জুলাই, ২০২০ ১৩:৩৩  
বাস্তবে দোকানে না গিয়েই পণ্যটির চেহারা এবং অন্যান্য বিষয়ে একটি ধারণা দিতে নতুন একটি ভিডিও প্ল্যাটফর্ম চালু করেছে গুগল। শপলুপ নামে কেনাকাটার এই অ্যাপটি বানিয়েছে গুগলের 'এরিয়া ১২০’। সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন এই প্রতিষ্ঠানটির দাবি, "ই-কমার্স সাইটের মতো শুধু ছবি, টাইলস এবং পণ্যের বর্ণনা স্ক্রল করার চেয়ে শপলুপের অভিজ্ঞতা আরও ইন্টারঅ্যাক্টিভ হবে।” শুরুতে মোবাইল অ্যাপ উন্মোচন করা হলেও অল্পদিনের মধ্যেই শপলুপের ডেস্কটপ সংস্করণ উন্মোচনের কথা জানিয়েছে গুগল। শপলুপের সব ভিডিও হবে ৯০ সেকেন্ডের কম দৈর্ঘ্যের। সরাসরি ভিডিওর মাধ্যমেই পণ্য কিনতে গ্রাহককে সহায়তা করতে পারবেন কনটেন্ট নির্মাতারা। বর্তমানে মেকআপ, ত্বকের যত্ন, চুল বা নখ বিষয়ক পণ্য নিয়ে ব্যবসা করছেন এমন কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক এবং অনলাইন স্টোরগুলোর জন্য প্ল্যাটফর্মটি চালু করেছে গুগল।